২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ১৭ জুন ছুটি

আগামী ১৭ জুন নির্বাচনের দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৭ জুন নির্বাচনের দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ জুন বৃহস্পতিবার ভোট নেয়া হবে। তথ্য বিবরণীতে বলা হয়, ভোট নেয়ার সুবিধার্থে ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/কেএমএস/২১০০ঘ.