ময়মনসিংহ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংঘর্ষের জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজে বুধবার কয়েকটি ব্যাচের পরীক্ষা স্থগিত হয়ে গেছে।
কলেজের বাঘমারা ছাত্রাবাসে মঙ্গলবার রাতে দু'দল ছাত্রের সংঘর্ষে পাঁচজন আহত হয়।
ওই সংঘর্ষে জড়িতদের বিচারের দাবিতে বুধবার সকালে ৪৫ ব্যাচের শিক্ষার্থীরা কলেজের মূল ভবনের ফটকে তালা দেয়। এ সময় ৪২ ব্যাচের শিক্ষার্থীরা তালা ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেও পারেনি।
উদ্ভূত পরিস্থিতিতে কয়েকটি ব্যাচের বুধবারের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ৪২ ও ৪৫ ব্যাচের মধ্যে সংঘর্ষে মামুন, সৌরভ ও সবুজসহ পাঁচজন ছাত্র আহত হয়। এদের মধ্যে মামুনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ছাত্রাবাস ও কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২২৫০ ঘ.
bdnews24