নোয়াখালী, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফার্মেসি কাউন্সিলের অনুমোদন দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাস বর্জন, মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
ফার্মেসি কাউন্সিল অনুমোদন না দেওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে তারা। এছাড়া আগামী ২৪ জুন অনুষ্ঠেয় সম্মান শেষ বর্ষের পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে।
সকাল ১০টায় ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন ঐ বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী মেজবাহ উর রহমান তুহিন ও মিনহাজুর রহমান আকাশ।
শিক্ষার্থীরা বলেন, ২০০৬ সালে ৪৫ জন শিক্ষার্থী নিয়ে ফার্মেসি বিভাগের যাত্রা শুরু হয়। সাড়ে তিন বছরেও বিভাগটি ফার্মেসি কাউন্সিলের অনুমোদন পায়নি।
স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা কিছুদিনের মধ্যেই স্নাতক ডিগ্রি অর্জন শেষে কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে। ফার্মেসি কাউন্সিলের অনুমোদন ছাড়া চাকুরিতে পদোন্নতি এবং বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ সম্ভব নয় বলে জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনর সঙ্গে বিষয়টি নিয়ে বসা হলে তারা জানান, অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ফার্মেসি কাউন্সিলে পাঠানো হয়েছে। কিন্তু কবে নাগাদ অনুমোদন হতে পারে সে বিষয়ে প্রশাসন কিছু বলতে পারেনি।
ফর্মেসি কাউন্সিলের অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করে। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় আগামী ২৪ জুন অনুষ্ঠেয়
bdnews24