২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট জয়ী মুসা দেশে ফিরেছেন

এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 11:08 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম দেশে ফিরেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী বিশেষ বিমান ঢাকার শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানন্ত্রীর পক্ষে ফুল দিয়ে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েস। এ ছাড়া মুসাকে বরণ করে নিতে বিমানবন্দরে অনেক মানুষ ভিড় করেন। এ সময় মুসা ইব্রাহীমের সঙ্গে ছিলেন তার বাবা-মা, স্ত্রী ও একমাত্র ছেলে। গত ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। বিডিনিউজ টোনিয়েন্টিফোর ডটকম/এনআই/এসএএ/এমএসবি/১৭০৫ ঘ.