২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর গোদাগাড়ীতে ১৪৪ ধারা

একই স্থানে একই সময় জামায়াত ইসলামী ও সরকার সমর্থক যুবলীগ সমাবেশ ডাকায় রাজশাহীর গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 11:27 AM

রাজশাহী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময় জামায়াত ইসলামী ও সরকার সমর্থক যুবলীগ সমাবেশ ডাকায় রাজশাহীর গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার ডাইংপাড়া মোড়ে কোন রাজনৈতিক কর্মসূচি পালন না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করা হয় বলে পুলিশ জানিয়েছে। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া মঈন এই আদেশ দেন। গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান, ডাইং পাড়া মোড় ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তিনি জানান, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে এর প্রতিবাদে স্থানীয় জামায়াতে ইসলামী সোমবার বিকাল ৫টায় ডাইংপাড়া মোড়ে মানববন্ধন ও সমাবশের ডাক দেয়। অপরদিকে মহাজোট সরকারকে নিয়ে বিএনপি-জামায়াতের মিথ্যাচারের প্রতিবাদে একই সময়, একই স্থানে স্থানীয় যুবলীগ প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪১ ঘ.