গাজীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানায় এয়ার কমপ্রেসার বিস্ফোরণে দুই শ্রমিক মারা গেছে। আহত হয়েছে আরো চারজন।
সোমবার শ্রীপুরের ভাংনাহাটি এলাকার সাপিলাপাড়ায় হেনস ফ্যাশন নামের কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- জালাল উদ্দিন (২৮) ও সারোয়ার রহমান (২০)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে কারখানার একটি এয়ার কমপ্রেসার বিস্ফোরিত হয়।
দুর্ঘটনায় আহতরা হলেন- জাহান আলী (২০), সফুর উদ্দিন (৪৫), আনোয়ারা বেগম (৩৫) ও রবিউল ইসলাম (২০)।
জাহানকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭৪৭ ঘ.
bdnews24