ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ব্যাংকিং কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে আলাদা নীতিমালা ও তদারকি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের তৈরি করা পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে রোববার পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন গভর্নর আতিউর রহমান।
পরিকল্পনায় বলা হয়েছে, "ইসলামী ব্যাংকিংয়ের জন্য আলাদাভাবে সমন্বিত নীতিমালা ও তদারকি (ব্যবস্থা) গড়ে তোলা হবে।"
দেশে বর্তমানে ৭টি ব্যাংক পূর্ণমাত্রায় ইসলামী ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে। এছাড়া দেশি-বিদেশি আরো কয়েকটি ব্যাংকেরও ইসলামী ব্যাংকিং শাখা রয়েছে।
এই ব্যবস্থায় সুদের পরিবর্তে লভ্যাংশ নাম দিয়ে ঋণ প্রদান ও আমানত কার্যক্রম পরিচালিত হয়।
এর আগে কোনো কোনো ইসলামী ব্যাংকের বিরুদ্ধে জঙ্গিদের অর্থায়নের অভিযোগ নিয়ে পত্রিকায় খবর হয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম স
bdnews24