ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নিজস্ব ব্যবস্থাপনায় বিদেশে নারী গৃহকর্মী পাঠাবে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি জানান, কিছুদিনের মধ্যেই এক হাজার ৫০০ নারী কর্মীকে প্রশিক্ষণ দেয়া হবে।
রোববার রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।
জনশক্তি রপ্তানীকারক সকল প্রতিষ্ঠানকে বিদেশে গৃহকর্মী পাঠানোর সুযোগ দিতে বায়রা দাবি জানিয়ে আসছিল।
মন্ত্রী বলেন, "সরকার আর কোন এজেন্সিকে গৃহকর্মী পাঠানোর অনুমতি দেবে না। কারণ, এজেন্সির মাধ্যমে গৃহকর্মী পাঠানোর ফলে বিদেশে বাংলাদেশী নারী কর্মীদের অনেক নির্যাতন ও দুরাবস্থার শিকার হতে হয়েছে।"
তিনি বলেন "সরকার নিজস্ব ব্যবস্থাপনায় মহিলা কর্মীদের বিদেশে পাঠাবে। এজন্য আগামী কিছুদিনের মধ্যেই এক হাজার ৫০০ মহিলাকে প্রশিক্ষণ দেয়া হবে।"
তাদের তালিকা অনলাইনে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, "আমদানিকারকদের চাহিদা অনুযায়ী গৃহকর্মী পাঠানো হবে।"
তিনি জানান, এজেন্সির মাধ্যমে গৃহকর্মী পাঠানো বন্ধ হওয়ার ফলে বর্তমানে বিদেশে নারী কর্মীদের নির্যাতন সম্পর্কিত চিত্র বদলে গেছে। স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দিয়ে গৃহকর্মী পাঠানোয় চাকরিদাতারাও এখন অনেক খুশি।
মন্ত্রী বলেন, "এজেন্সির মাধ্যমে গৃহকর্মী পাঠানো হলেই নির্যাতন ও নিগ্রহ বেড়ে যায়।"
জনশক্তি রপ্তানীর নতুন বাজার সৃষ্টিতে বায়রাকে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "অতীতে সরকার বাজার সৃষ্টি করেছে, আর বায়রা কত দ্রুত এসব বাজার নষ্ট করা যায়, তার ব্যবস্থা করেছে।"
তিনি বলেন, "নতুন বাজার সৃষ্টি ও রক্ষা করা বায়রার কাজ। সরকার এ কাজ করছে। বায়রাকেও এজন্য কাজ করতে হবে।"
বিদেশে যেতে আগ্রহীদের সর্বনিু অভিবাসন ব্যয় নির্ধারণে বায়রাকে অনেকদিন ধরেই তাগিদ দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, "গত এক বছরেও তারা এটা করতে পারেনি। আমদানিকারকরা বেশি ব্যয়ে কর্মী নিতে চাইছে না। কারণ, বেশি ব্যয়ে যাওয়া কর্মীরা অপরাধে জড়িয়ে পড়ছে।"
তিনি জানান, বাংলাদেশের শ্রমবাজার স
bdnews24