২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ঐতিহ্য রক্ষা ফোরাম গঠন

দিনাজপুরের বিভিন্ন ঐতিহ্য রক্ষায় 'দিনাজপুর ঐতিহ্য রক্ষা ফোরাম' গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 05:39 PM

Updated : 25 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিভিন্ন ঐতিহ্য রক্ষায় 'দিনাজপুর ঐতিহ্য রক্ষা ফোরাম' গঠন করা হয়েছে। মাতাসাগর দিঘীর ইজারা বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে ঢাকায় বসবাসকারী দিনাজপুরবাসীদের এক সভা শনিবার অনুষ্ঠিত হয়। সভায় মাতাসাগর, জুলুমসাগর, আনন্দসাগর, সুখসাগর, রাজবাড়ি, কান্তজির মন্দিরসহ বিভিন্ন ঐতিহ্য রক্ষায় জুলফিকার আলীকে আহবায়ক, হারুনুর রশিদ রাজাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট এই ফোরাম গঠন করা হয়। এছাড়া ইজারা বাতিলের দাবিতে ২ জুন ভূমি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং ৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন লেখক জুলফিকার আলী। এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু, অধ্যাপক মইনউদ্দীন আহম্মদ, লেখক আনোয়ার আজাদ, আয়কর আইনজীবি রেজাউল ইসলাম, সাংবাদিক মর্তুজা হায়দার লিটন, সংগঠক হারুনুর রশিদ রাজা, মো. শাহআলম, আমিরুল ইসলাম জুলিয়াস, লুৎফুল কবির বকুল, বাদল মুখার্জী, মো. সাহিদুর রহমান, মামুন-অর-রশিদ শাহীন, মোহাম্মদ আলী, মো. হাফিজুল ইসলাম জেমী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/২২১৩ ঘ.