২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে

জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের মতো বাংলাদেশেও শনিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১০। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের মতো বাংলাদেশেও শনিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১০। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী নারী-পুরুষদের সম্মান জানাতে ২০০২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বসংস্থাটির শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নয় হাজার ৩০০ এবং পুলিশের এক হাজার ৬০০ সদস্য নিয়োজিত আছেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে পিস কিপার্স রানের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। নিহত শান্তিরক্ষীদের আত্মীয় ও আহতদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা দেওয়া হবে বিকালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রমের ওপর বিভিন্ন প্রদর্শনী সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে। রাষ্ট্রপতি তার বাণীতে দিবসের সাফল্য কামনা করে বলেন, "বিশ্ব দরবারে বাংলাদেশ শান্তি ও স