২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইদুরকে গ্রেপ্তারে অভিনন্দন যুক্তরাষ্ট্রের

জেএমবি নেতা সাইদুর রহমানকে গ্রেপ্তার করায় আওয়ামী লীগ সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 05:56 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেএমবি নেতা সাইদুর রহমানকে গ্রেপ্তার করায় আওয়ামী লীগ সরকারকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাস দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে চালিয়ে যাওয়ার আগ্রহও দেখিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব রবার্ট ও ব্ল্যাক জুনিয়র শুক্রবার এক বিবৃতিতে বলেন, "জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা সাইদুর রহমানকে গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সরকারকে আমরা অভিনন্দন জানাচ্ছি।" নিষিদ্ধ দল জেএমবির আমির সাইদুরকে গত রোববার গ্রেপ্তার করে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশে গণতন্ত্র এবং অসা