২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

ঝড়োহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতিয়া নৌরুটে বুধবার গভীর রাতে তিন ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 07:59 AM

Updated : 25 Aug 2022, 11:17 AM

মানিকগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়োহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতিয়া নৌরুটে বুধবার গভীর রাতে তিন ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। আবহাওয়া এবং ফেরি চলাচল স্বাভাবিক হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উভয় ঘাটে পারের অপেক্ষায় ছিলো ছয় শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে জানান, ঝড়োহাওয়ার কারণে বুধবার রাত সাড়ে ১১টায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর উভয় ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক জড়ো হওয়ার সংখ্যা বাড়তে থাকে। তিনি বলেন, তিন ঘণ্টা পর রাত আড়াইটার দিকে অবস্থা স্বাভাবিক হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত উভয় ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও ছোট-বড় তিন শতাধিক যাত্রীবাহী বাস পার হওয়ার অপেক্ষায় ছিলো বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫৭ ঘ.