২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস উল্টে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 06:09 AM

Updated : 25 Aug 2022, 11:17 AM

ফরিদপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছে। বরগুনা থেকে ঢাকামুখী বাসটি বৃহস্পতিবার রাত পৌনে ১টায় মালিগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল সড়কে দুর্ঘটনায় পড়ে বলে মহাসড়ক পুলিশের ভাঙ্গা থানার উপপরিদর্শক ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন। নিহতরা হলেন- নাসিমা আক্তার (৩৫), নাসিমার মেয়ে পুষ্পিতা (৭) এবং মাসুদ মিয়া (৩৮)। নাসিমার বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের দামপাড়া এলাকায়। কিশোরগঞ্জ বড় খানেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। তার মেয়ে ওই বিদ্যালয়েই প্রথম শ্রেণীতে পড়তো। নাসিমার স্বামী ব্র্যাকের বরগুনা অঞ্চলের ব্যবস্থাপক। তিনি গ্রীষ্মের ছুটিতে স্বামীর কর্মস্থলে বেড়াতে এসেছিলেন বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা রাজ্জাক সাংবাদিকদের বলেন, সাকুরা পরিবহনের বাসটি মালিগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহত মাসুদের বাড়ি বরগুনার মিশনবাড়িয়া গ্রামে। আহত দুই বাসযাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন শাহাবউদ্দিন ও সেলিম মিয়া। দুজনের বাড়ি বরগুনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.