ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ জন্য চট্টগ্রামের দলীয় সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবনে নেতাদের ঢুকতে দেখা যায়।
চট্টগ্রামের একাধিক নেতা জানান, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সৃষ্ট দলীয় কোন্দল মেটাতে দলের সভানেত্রী এ বৈঠক ডেকেছেন।
বৈঠকে চট্টগ্রাম নগরীর তিন সংসদ সদস্য, মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মেয়র পদে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা করে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের ডাকা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগ ইতিমধ্যে মেয়র পদে তিনবার বিজয়ী মহিউদ্দিনকে সমর্থন দিয়েছে।
বৈঠক সম্পর্কে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামূল হক দানু বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েই হয়তো বৈঠকে আলোচনা হতে পারে।
চট্টগ্রাম নগরীর চার সংসদ সদস্যের মধ্যে দুজন বিদেশে রয়েছেন। তারা হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি এমএ লতিফ।
মেয়র পদে মহিউদ্দিনের বিরোধিতা করে মনোনয়নপত্র জমা দেওয়া মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেত্রী ডেকেছেন বলে তিনি ঢাকা যাচ্ছেন।
তিনি বলেন, "আগে আওয়ামী লীগ মানে মহিউদ্দিন চৌধুরী মনে করা হলেও পরিস্থিতি এখন ভিন্ন। দলীয় কোন্দল নিয়ে কথা উঠলে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো।"
মেয়র নির্বাচনকে সামনে রেখে মহিউদ্দিন ও নুরুল ইসলাম বিএসসি'র বিরোধ চরমে ওঠে। বিএসসি অনুসারীরা তিন প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন শুধু রেজাউল করিম চৌধুরী।
তবে স
bdnews24