২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

নানা কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে বৃহস্পতিবার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 03:56 AM

Updated : 25 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে বৃহস্পতিবার। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহানির্বাণ লাভ স্মরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়ে আসছে। বৌদ্ধ ধর্ম মতে প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিলো বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেওয়া হয় 'বুদ্ধ পূর্ণিমা'। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি। উৎসব পালনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। রাজধানীতে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত প্রধান অনুষ্ঠান হচ্ছে মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে। কর্মসূচির মধ্যে আছে শান্তি শোভাযাত্রা, বুদ্ধ পূজা, শীল গ্রহণ এবং আলোচনা সভা। বৌদ্ধ বিহার সূত্রে জানা যায়, সকালে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনার পর বুুদ্ধ পূজা, মহাসংঘদান, মহা অষ্টপরিস্কারদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি পালিত হবে। এর মধ্যে জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ সকাল সাড়ে ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের করে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল