সিরাজগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা একটি মানহানি মামলা খারিজ করে দিয়েছে আদালত।
বুধবার সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মীর রুহুল আমিন জেলা জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে এই মামলাটি দায়ের করেন।
শুনানি শেষে বিচারক দীপক কুমার রায় মামলাটি আমলে না নিয়ে খারিজ করে দেন।
বাদী তার আবেদনে বলেন, আইন প্রতিমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এ ধরনের মন্তব্য করে তার পরিবারের সদস্যদের পাঁচ হাজার কোটি টাকার সমমানের মানহানি করেছেন।
আদালতের আদেশে বলা হয়, বাদী নিজে জিয়াউর রহমানের পরিবারের লোক কিংবা নিকট আত
bdnews24