কিশোরগঞ্জ, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনে ঋণ মওকুফসহ সরকারিভাবে বিভিন্ন ধরনের সহায়তামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংসদের স্পিকার আব্দুল হামিদ।
কৃষকদের ক্ষয়-ক্ষতির প্রকৃত চিত্র নির্ভূলভাবে উপস্থাপনের জন্য তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন।
বুধবার বিকালে কিশোরগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে এক বৈঠকে স্পিকার এই নির্দেশ দেন।
সরকারি কর্মকর্তাদেরকে সর্ব্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, অন্যথায় সরকারের কোন প্রকল্পই সফল হবে না।
স্পিকার আরো বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে যে দলেরই হউক না কেন অপরাধকারীদের কাউকে ছাড়া হবে না ।
নদী দখল রোধ, মৎস্য সম্পদ রক্ষা ও নির্মাণ কাজে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুলসী রঞ্জন সাহা, পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মীর রেজাউল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24