২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ.এশীয় নির্বাচন কমিশন ফোরাম গঠনের উদ্যোগ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর নির্বাচন কমিশনের একটি ফোরাম গঠনের লক্ষ্যে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর নির্বাচন কমিশনের একটি ফোরাম গঠনের লক্ষ্যে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে শনিবার। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবারের মতো 'মিটিং অন কো-অপারেশন অব ইলেকশ কমিশন্স ইন দি সাউথ এশিয়া রিজিওন' শীর্ষক এ বৈঠকের আয়োজন করেছে। বুধবার নির্বান কমিশন (ইসি) সচিব মুহম্মদ হুমায়ুন কবির আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। শ্রীলঙ্কা ছাড়া সার্কভুক্ত স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও ভারতের প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিবরা বৈঠকে যোগ দেবেন। ইসি সচিব জানান, সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচনী অভিজ্ঞতা, তথ্য ও উদ্ভাবনী কৌশল বিনিময়ের লক্ষ্যে ফোরাম আকারে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক স্থায়ী সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ বৈঠক আয়োজনের লক্ষ্য। "হোটেল রেডিসনে দুই দিনব্যাপী বৈঠকের শেষ দিনে নির্বাচন কমিশনগুলোর সমন্বয়ে একটি ফোরাম গঠনের বিষয়ে আলোচনা হবে" বলেন হুমায়ুন কবির। শ্রীলঙ্কায় বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের পদটি শূন্য থাকায় তাদের কোনো প্রতিনিধি এ বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানানো হয়েছে। আলোচ্যসূচির মধ্যে রয়েছে