২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে মামলা

মুক্তিযুদ্ধের সময় এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটের একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

বাগেরহাট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বাগেরহাটের একটি আদালতে। বুধবার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা ইউসুফ শেখের মেয়ে আলেয়া বেগম। হাকিম মো. রাখিবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে মোরেলগঞ্জ থানার ওসিকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। মামলার আসামিরা হলেন- খুলনার জিন্নাহপাড়ার উকিল শেখ (৬০), বাগেরহাটের কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের নূরা শিকদার (৭৫), যশোরদি গ্রামের মোকছেদ দিদার (৮০), ইনাম শেখ (৬৫), আসমান দিদার (৬০), ও করিম দিদার (৬৫), বাধাল গ্রামের কালাম মোল্লা (৬৫), মোরেলগঞ্জ উপজেলার গাজীর হাট গ্রামের দুই ভাই রুস্তম মোল্লা (৬৫) ও ইদ্রিস মোল্লা (৬৩), এনসাফ আলী দিদার (৭০), দৈবজ্ঞহাটি গ্রামের সৈয়দ আলী শেখ (৬৭), তেলিগাঁতি গ্রামের মোক্তার হাওলাদার (৬০) ও জাফর আলী (৬০)। এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ২০ নভেম্বর পাকিস্তানি বাহিনীর উপস্থিতির খবর পেয়ে ইউসুফ শেখ সহযোদ্ধাদের নিয়ে মোরেলগঞ্জ উপজেলার এবি গজালিয়া বাজারে যান। কিন্তু সেখানে পাকিস্তানি বাহিনীকে না পেয়ে ফিরে আসার পথে আসামিরা তাদের ঘিরে ফেলে। এ সময় দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এক পর্যায়ে উকিল শেখ একটি নারিকেল গাছে উঠে ইউসুফকে গুলি করলে তিনি মারা যান। ওই যুদ্ধে অংশ নেওয়া তেলিগাঁতি গ্রামের মুক্তিযোদ্ধা খান নজরুল ইসলাম, আকুব্বর আলী হাওলাদার ও কদম হাওলাদারকে মামলায় সাক্ষী করা হয়েছে। মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের আদেশটি তার হাতে এলেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮০৯ ঘ.