২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য নিয়ে ব্যবসা আর নয়: আতিউর

দারিদ্র্য নিয়ে আর ব্যবসা না করে তা মোকাবেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 11:14 AM

টাঙ্গাইল, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দারিদ্র্য নিয়ে আর ব্যবসা না করে তা মোকাবেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, "আমরা দারিদ্র্য নিয়ে অনেক গবেষণা ও কনসালটেন্সি করেছি। দারিদ্র্য নিয়ে ব্যবসাও করেছি। এখন সময় এসেছে দারিদ্র্য নামের এই ভূতকে জাতির ঘাড় থেকে দূর করা।" বুধবার সকালে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট মিলনায়তনে টাঙ্গাইল অঞ্চলের মাইক্রোক্রেডিট ফিন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) এর কর্মকর্তা ও ব্যাংকারদের সঙ্গে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এ কথা বলেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির (এমআরএ) চেয়ারম্যান আতিউর বলেন, এনজিও সম্পর্কে অনেকে অনেক কথা বলেন। এদের কর্মক্ষেত্র প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বি