ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন মুসা ইব্রাহীম।
বুধবার মুসার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী কোমল আরিয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একটি ই-মেইলের মাধ্যমে জানান, তিব্বত মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হয়েছে।
সনদের একটি অংশ উদ্ধৃত করেন তিনি।
সনদে লেখা হয়, "প্রত্যয়ন করা হচ্ছে যে, ২৩ মে ২০১০ সকাল ৬.৫০ মিনিটে বাংলাদেশের মো. মুসা ইব্রাহীম এভারেস্টের চূড়া, চমোলুঙমা অব মাউন্ট এভারেস্ট আরোহন করেন।"
এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হিমালয়ের উত্তরাংশের (তিব্বতের দিক) বেসক্যাম্প থেকে টেলিফোনে এভারেস্ট জয়ের কথা জানান মুসা।
বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ের দাবিদার ৩০ বছরের এই তরুণ বলেন, শেষদিকে তার অক্সিজেন পাইপ ফুটো হয়ে যাওয়ায় বেশ বিপদে পড়েছিলেন। তবে সঙ্গী শেরপাদের সহায়তায় তাড়াতাড়ি সে সমস্যা কাটিয়ে ওঠেন।
মুসা বলেন, "এভারেস্টে ওঠা বিরাট এক চ্যালেঞ্জ। আমি চূড়ায় উঠেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার আগে জার্মান স
bdnews24