২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামদার কোপে যুবলীগকর্মীর হাত বিচ্ছিন্ন

সন্ত্রাসীদের রামদার কোপে কুড়িগ্রামে এক যুবলীগকর্মীর ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 09:46 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

কুড়িগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের রামদার কোপে কুড়িগ্রামে এক যুবলীগকর্মীর ডান হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কাঁঠালবাড়ী এলাকায় উজ্জ্বল (২০) নামের সরকার সমর্থক সংগঠনের ওই কর্মীর ওপর হামলা হয় বলে স্থানীয়রা জানায়। সদর থানার ওসি তাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করছি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উজ্জ্বল সদর উপজেলার শিবরাম গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে চার যুবক দুটি মোটর সাইকেল নিয়ে এসে উজ্জ্বলকে তুলে ১০০ গজ দূরে কাঁঠালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে নিয়ে যায়। সেখানে রামদা দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে উজ্জ্বল ছুটে বেরিয়ে এলে এলাকাবাসী তাকে কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসীরা কাটা হাত নিয়ে চলে যায়। ওসি বলেন, উজ্জ্বলের ডান হাতটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম হাতটি কেটে নেওয়ার চেষ্টাও হয়। তিনি বলেন, হামলার সঙ্গে পাশের নেফার দরগা গ্রামের হিমেল, বাবু, শিবরাম প্রামানিকটারি গ্রামের বাঁধন ও লাভলু জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এদিকে উজ্জ্বলের অবস্থার অবনতি ঘটায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৩ ঘ.