২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউফলে চরমপন্থী দলের নামে চাঁদা দাবি

চরমপন্থী দলের নামে পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ছয় সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে টেলিফোন এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

পটুয়াখালী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থী দলের নামে পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ছয় সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবি করে টেলিফোন এসেছে। মঙ্গলবার দুপুরের পর তিনটি মোবাইল নম্বর থেকে ওই ছয়জনের কাছে ফোন আসে। তারা এ বিষয়ে বাউফল থানায় সাধারণ ডায়েরি করেছেন। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে সাংবাদিকদের জানান, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিও নামে টেলিফোন করে তাদেও কাছে তিন লাখ টাকা করে চাঁদা চাওয়া হয়। ইউএনও ছাড়া আর যারা ফোন পেয়েছেন তারা হলেন- উপজেলা প্রকৌশলী মো. ইউনুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিন, সাব-রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা ফজলুল হক এবং পল্ল