২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার থেকে বুধবার সকালে জাল টাকার নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 08:58 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

কুড়িগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার থেকে বুধবার সকালে জাল টাকার নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক শিবলাল রবিদাস (২০) এলাকার মুচিপাড়া গ্রামের মৃত ঢেপড়া রবিদাস এর ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১ টার দিকে শিবলাল ও তার দুই সঙ্গি স্বপন ও বুলু কাঁঠালবাড়ী বাজারে আতাউরের দোকান থেকে ফল কিনে জাল নোট দেয়। এতে সন্দেহের সৃষ্টি হলে আতাউরসহ আশেপাশের দোকানদাররা শিবলালকে ৯টি ১০০ টাকার জাল নোটসহ আটক করে। এ সময় তার দুই সঙ্গি পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫৪ ঘ.