২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে পুলিশসহ নিহত ৪

যশোরে যাত্রীবাহী একটি বাস এবং মালবাহী ট্রাকের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 06:07 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

যশোর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে যাত্রীবাহী একটি বাস এবং মালবাহী ট্রাকের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে অভয়নগর থানার রাজঘাট এলাকায় যশোর-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে অভয়নগর থানার ওসি আহসান কবির জানিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। বিআরটিসির ওই বাসটি কুড়িগ্রাম থেকে খুলনা যাচ্ছিলো। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান এবং যশোরের নওয়াপাড়ার মষিহাটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লিপি মণ্ডল। পুলিশ কর্মকর্তা আহসান সাংবাদিকদের বলেন, রাজঘাট এলাকায় খুলনাগামী বিআরটিসি বাসটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষে জিল্লুর ও লিপি ঘটনাস্থলেই মারা যায়। অন্য দুজন খুলনা হাসপাতালে মারা যায় বলে তিনি জানান। পুলিশ সদস্য জিল্লুর ওই নৈশ কোচটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৫ ঘ.