২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়লো ৩০টি বসতঘর

জেলার সদর উপজেলার নাওজোড় এলাকায় সোমবার বিকালে অগ্নিকান্ডে ৩০টি ঘর পুড়ে গেছে। কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:47 PM

Updated : 25 Aug 2022, 10:55 AM

গাজীপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সদর উপজেলার নাওজোড় এলাকায় সোমবার বিকালে অগ্নিকান্ডে ৩০টি ঘর পুড়ে গেছে। কেউ হতাহত হয়নি। মোহাম্মদ আলীর মালিকানাধীন কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে ওই কলোনির ৩০টি টিন শেড ঘর ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে দমকল কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/০০৪৩ ঘ.