২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারা কাজ করছে না 'ম্যাডামকে' তা জানাবেন মঞ্জুর

চট্টগ্রামে মেয়র নির্বাচনে বিএনপির কারা তার পক্ষে কাজ করছে না তা 'ম্যাডামকে' জানাবেন বলেছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 03:28 PM

Updated : 25 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মেয়র নির্বাচনে বিএনপির কারা তার পক্ষে কাজ করছে না তা 'ম্যাডামকে' জানাবেন বলেছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। রোববার সন্ধ্যায় নগরীর কাট্টলীতে নিজ বাসভবনে যুবদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মঞ্জুর বলেন, "এখানে দলের অনেকে এসেছেন অনেকে আসেননি। কারা কাজ করছে আর করছে না সবকিছুই ম্যাডামকে জানানো হবে।" মহানগন যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলালের সভাপতিত্বে সভায় নগরীর ৪১টি ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন। তবে বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সমর্থিত মহানগর যুবদল সভাপতি আবুল হাশেম বক্কর ও তার সহযোগীরা সভায় আসেননি। মঞ্জুর চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী। বিএনপি তাকে আনুষ্ঠানিক সমর্থনও দিয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী তার প্রধান নির্বাচনী প্রতিনিধি। যুবদল নেতাকর্মীদের উদ্দেশে মঞ্জুর বলেন, "মান অভিমানের পালা শেষ। নির্বাচন পরিচালনার জন্য কমিটি হচ্ছে। "যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদেরই ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যাতে ভোটাররা নির্বিঘে