২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের আয়ের বিবরণ দেওয়া উচিত: সংসদীয় কমিটি

সাংসদসহ বিভিন্ন জনপ্রতিনিধির আয় ও সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করে তাতে অসঙ্গতি থাকলে শাস্তির বিধান রেখে নতুন আইনের সুপারিশ করেছে একটি সংসদীয় পর্যবেক্ষক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 10:53 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদসহ বিভিন্ন জনপ্রতিনিধির আয় ও সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করে তাতে অসঙ্গতি থাকলে শাস্তির বিধান রেখে নতুন আইনের সুপারিশ করেছে একটি সংসদীয় পর্যবেক্ষক কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকের পর কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "আমরা অর্থমন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছি যাতে সব সাংসদসহ সিটি করপোরেশনের মেয়র, কমিশনার এবং পৌরসভা ও উপজেলা চেয়ারম্যানদের আগামী বাজেট থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।" তিনি বলেন, "আয়কর বিবরণী জমা দেওয়ার মানে এই নয় যে, তাদেরকে কর পরিশোধ করতে হবে।" মন্ত্রী ও সাংসদদের সম্পদের বিবরণী প্রকাশের নির্বাচনী প্রতিশ্র"তি থেকে আওয়ামী লীগ সরে এসেছে