ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, এ ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের সুপারিশও গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।
শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাজেদা বিএনপির হরতাল কর্মসূচিরও সমালোচনা করেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে পাকিস্তানিদের ইশারায় ২৭ জুন হরতাল ডাকা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা।
তিনি বলেন, "হিন্দু সম্প্রদায়ের একটি বিরাট অংশ ষাটের দশক থেকে শত্র" সম্পত্তি আইনের যাঁতাকলে পড়ে আছে। ২০০১ সালে আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন করলেও পরবর্তী সরকার আইন কার্যকর করতে কোনো উদ্যোগ নেয়নি। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে বিষয়টি আরো জটিল করেছে।"
"বর্তমানে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইনকে আরো শক্তিশালী ও কার্যকর করতে হিন্দু সম্প্রদায়ের সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আইনটি দ্রুত পাসের কার্যক্রম চলমান আছে", বলেন তিনি।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সরকার হিন্দুদের অনেক সম্পত্তি 'শত্র"' সম্পত্তি হিসেবে ক্রোক করে। পরে আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন করে সে সব সম্পত্তি ফেরত দেওয়ার উদ্যোগ নেয়।
ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, মুক্তিযুদ্ধে হিন্দু স
bdnews24