ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনার চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের মাগুরা প্রতিনিধি জানান, সকাল ৮টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের রামনগরে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত একটি খোয়াভাঙ্গা ট্রলির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এতে ট্রলিচালক মাগুরা পুলিশ লাইন পাড়ার রাসেল (২০) এবং ট্রাকচালক সাতক্ষীরার শফিকুল ইসলামের (৪০) মৃত্যু হয়।
আহত মুকুল (৪০), কামরুল (২৬) আমিরুল (২৭) এবং আনোয়ারুলকে (২২) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে মাগুরামুখী একটি ট্রাক এবং বিপরীতমুখী শ্যালো ইঞ্জিন চালিত খোয়াভাঙ্গা একটি ট্রলির মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রলিচালক রাসেল নিহত হন।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক শফিকুলসহ পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর শফিকুল মারা যান।
বাগেরহাট প্রতিনিধি জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের সোনাতলা এবং বুধবার রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন
bdnews24