ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি ফিরে পাওয়ার পর ফের আটকে গেছেন চারদলীয় জোট সরকারের সময় নিয়োগ পাওয়া ৮৫ জন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা।
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আদালতের রায় অনুযায়ী গত সোমবার তারা কাজে যোগ দিলেও ওই রায় বৃহস্পতিবার এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
একইসঙ্গে রায়ের বিরুদ্ধে আপিল না করে তাদের পুনর্বহাল করা কেন অবৈধ হবে না, তা জানাতে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ জানাতে সংস্থাপন, আইন ও নির্বাচন কমিশন সচিব এবং পিএসপি চেয়ারম্যানকে দুই সপ্তাহ সময় দিয়েছে বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ।
এ আদেশের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নিয়োগ না করতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বরিশালের বাকেরগঞ্জের মতিউর রহমান হাওলাদার নামে এক ব্যক্তির দায়ের করা রিট আবেদনে আদালত এ আদেশ দেয়।
রিটকারীর আবেদনে বলা হয়, ওই ৮৫ কর্মকর্তার নিয়োগ দলীয় বিবেচনায় হয়েছে। তারা নির্বাচন কমিশনে যোগ দিলে কমিশনের কাজের নিরপেক্ষতা ক্ষুণ
bdnews24