কুয়ালালামপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলিম দেশগুলোকে নিজস্ব সম্পদ, প্রযুক্তি ও বাজার সুবিধা কাজে লাগানোর মাধ্যমে তাদের প্রয়াসে একটি বহুমুখী মাত্রা যোগ করে নিজেদের সম্মিলিত সামর্থ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ষষ্ঠ বিশ্ব ইসলামী অর্থনৈতিক ফোরামের (ডব্লিউআইইএফ) দু'দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে সকালে এই সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিম তুন আব্দুল রাজাক। বিশ্বের ৬৭টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও ব্যবসায়ী নেতারাসহ দুই হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বর্তমানের জন্য নতুন নতুন সমাধান খুঁজে বের করার পাশাপাশি ভবিষ্যতের অপ্রত্যাশিত অর্থনৈতিক উত্থান-পতনের ঘটনা থেকে এবং বাইরের আর্থিক ব্যবস্থার অনিশ্চয়তা থেকে নিজেদের রক্ষা করতে হবে। এছাড়া আমাদের নিজেদের অর্থনৈতিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে।"
এর আগে ব্র"নেই দারুস সালামের সুলতান হাসানাল বলকিয়া, সেনেগালের প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাঙ্গ ইউধোয়োনো, কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেইদিউ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশীদ, ডব্লিউআইইএফ চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী তুন মুসা হিতাম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ডব্লিআইইএফকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নিজেদের উন্নয়নের জন্য সম্মিলিত সামর্থ্য গড়ে তোলার লক্ষ্যে তাদের সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য সময়োচিত উদ্যোগ হিসেবে অভিহিত করে শেখ হাসিনা বলেন, এই ফোরাম অপরাপর বিশ্বের সঙ্গে মুসলিম দেশসমূহের আর্থিক ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটানোর জন্য একটি সেতুবন্ধ হিসেবে কাজ করছে।
তার সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যাপক বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার জন্য ফোরামে যোগদানকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানান হাসিনা।
তিনি উল্লেখ করেন যে, বিজনেস উইমেন্স ফোরাম ও ইয়ুথ ফোরামের সা
bdnews24