২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কমিটি নির্বাচন না করায় মামলা

চাঁদপুরে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নতুন কমিটি নির্বাচন না করায় দলের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 10:40 AM

চাঁদপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নতুন কমিটি নির্বাচন না করায় দলের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বিবাদীরা হলেন দলের জেলা সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া ও শাহরাস্তি উপজেলা আহ্বায়ক ফরিদ আহমেদ চৌধুরী। মঙ্গলবার দলের শাহরাস্তি উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির হিরু জেলার সহকারী জজ মো. শামসুদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ মে শুনানির দিন ধার্য করেন। এছাড়া আগামী ৮ জুন বিবাদীদের আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন। মামলায় অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ২৬ নভেম্বর শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে ছয় মাসের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য ফরিদ আহমেদ চৌধুরীকে আহ্বায়ক মনোনীত করা হয়। কিন্তু প্রায় সাড়ে তিন বছর পার হওয়ার পরও তিনি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেননি। গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি সংগঠনের ছয়মাস পর স্বয়ংক্রিয়ভাবে কমিটি বিলুপ্ত হয়ে যায়। অথচ তিনি নিজেকে আহ্বায়ক পরিচয় দেন। যা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী। দলের জেলা কমিটি এ ব্যাপারে কোনো ভূমিকা না রাখায় জেলা সভাপতিকেও মামলায় বিবাদী করা হয়। ফরিদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা হওয়ার বিষয়টি আমি জেনেছি। তবে কোনো কাগজপত্র এখনো হাতে আসেনি। কাগজপত্র পাওয়ার পর আমার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫২ ঘ.