যশোর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্র্শা উপজেলায় রোববার রাতে এক যুবলীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা।
নিহত কামরুজ্জামান রতন শার্শা উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি রাজনগর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে।
শার্শা থানার ওসি এনামুল হক জানান, কামরুজ্জামান ও তার বন্ধু জয়নাল মোটরসাইকেলে সাড়াতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে তারা বাককুড়োখাল সেতুর কাছে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেল আটকে রতনকে পাশে খালের পাড়ে নিয়ে জবাই করে।
পুলিশ লাশ উদ্ধার করেছে। পূর্ব শত্র"তার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.
bdnews24