২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে দুজনের মৃত্যু

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুষ্টিয়া ও পাবনায় দুজন মারা গেছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 02:54 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুষ্টিয়া ও পাবনায় দুজন মারা গেছে। কুষ্টিয়ায় শুক্রবার গভীর রাতে এবং পাবনায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, পাবনায় নিহত আব্দুল মালেক ওরফে কাটা মালেক (৪০) চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় ছয়টি হত্যাসহ ১৫টি মামলা আছে। কুষ্টিয়ায় নিহত সাইদুল হক (৩০) চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির জলিল গ্র"পের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে মিরপুর থানায় দুটি হত্যাসহ ছয়টি মামলা আছে। কুষ্টিয়ায় এর আগে গত মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি জানান, আতাইকুলা থানার ফলিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত কাটা মালেক আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বিএম সাহিদুল করিম সাংবাদিকদের জানান, একদল চরমপন্থী ফলিয়া গ্রামে গোপন বৈঠক করছে