২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া ও নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বগুড়া ও নেত্রকোনায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 01:35 PM

Updated : 24 Aug 2022, 09:29 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও নেত্রকোনায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো পাঁচজন। এর মধ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলায় শুক্রবার বিকালে তিনজন এবং নেত্রকোনার আটপাড়ায় বৃহস্পতিবার রাতে দু'জন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, দুইটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত চারজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের আধারঘাট এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু'জন নিহত হন। নিহতদের একজন হলেন দিনাজপুরের ওবায়দুল (৩৪)। আরেকজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ট্রাকটি আটক করেছে। আহত অটোরিকশা চালক ও তিন যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ভোর ৫টার দিকে একটি ভটভটি (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) মহাস্থান থেকে ধুনট যাওয়ার পথে শাজাহানপুর থানার সামনে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি চালক নূরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। নূরুল ইসলাম জেলার ধুনটের নলডাংগা গ্রামের হারেজ উদ্দিনের ছেলে। এই দুই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নেত্রকোনায় এক শিশুকে চাপা দিয়ে পালাতে গিয়ে নেত্রকোনা প্রতিনিধি জানান, আটপাড়া উপজেলার অভয়পাশা এলাকায় বৃহস্পতিবার রাতে রাস্তার পাশে খাদে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার আসাদুল (২২) ও ঠাকুরগাঁও সদরের গেব্রিয়াল ওরফে সাগর (২৫)। এই ঘটনায় আহত পপি (১০) নামে এক শিশুকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটপাড়া থানার ওসি আলমগীর হোসেন জানান, মদন উপজেলা থেকে মোটরসাইকেলে নেত্রকোনা ফেরার পথে অভয়পাশায় তারা শিশু পপিকে চাপা দেন। এ সময় একালাবাসী ধাওয়া করলে পালাতে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যান। এ ঘটনায় আটপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.