২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সোয়েটার কারখানা বন্ধ

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভারের একটি সোয়েটার কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 05:27 PM

Updated : 24 Aug 2022, 09:23 PM

সাভার, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভারের একটি সোয়েটার কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে বুধবার আশুলিয়ার জামগড়া এলাকার 'মদিনা এ্যাপল ফ্যাশন ক্রিয়েশন লিমিটেড' নামের ওই কারখানায় কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১৪'শ শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় বিক্ষোভ করে। বুধবার সকালে শ্রমিকরা কাজে এসে মূল ফটকে অর্নিদিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সঙ্গে সমঝোতা করে কারখানা খোলা হবে। কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩১৮ ঘ.