২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানার গুদামে আগুন

গাজীপুরে একটি কারাখানার গুদামে মঙ্গলবার আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে আটজন আহত হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 10:24 AM

Updated : 24 Aug 2022, 09:22 PM

গাজীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি কারাখানার গুদামে মঙ্গলবার আগুন লেগেছে। আগুন নেভাতে গিয়ে আটজন আহত হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। সদর উপজেলার বাংলাবাজার এলাকার পারটেক্স ডেনিম লিমিটেডের গুদামে সকাল পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ। আগুনে গুদামে থাকা সুতা ও কাপড় পুড়ে ১৮ থেকে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হামিদ। তিনি সাংবাদিকদের বলেন, আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা সুতা ও কাপড়ের সবটাই ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার গাড়িচালক মিন্টু (৩৫), শ্রমিক বিজয় (৩০), জহির (২৮) ও কামালসহ (২৫) অন্তত আটজন আহত হয় জানিয়ে হামিদ বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । দমকল কর্মকর্তা জাফর বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষতির পরিমাণ ১কোটি টাকা হতে পারে বলে তার অনুমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৪ ঘ.