২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে মাদকাসক্তদের হামলা, আহত ৫

নেত্রকোনায় একটি মন্দিরে হামলার ঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 02:11 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

নেত্রকোনা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনায় একটি মন্দিরে হামলার ঘটনায় পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। শহরের মালনী ঋষিপাড়ায় চরক পূজার মন্দিরে শনিবার রাত ৯টার দিকে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রার্থনা চলাকালে মাদকাসক্তদের একটি দল হামলার চালায়। মন্দিরের সভাপতি গিরেন্দ্র চন্দ্র ঋষি জানান, ১৫-১৬ জনের একটি দল মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পাশের সুনীল নামের একটি ব্যক্তির বাড়িতে ভাংচুর চালায়। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অভিরঞ্জন দেব বলেন, ইটের আঘাতে কনস্টেবল রুহুল আমিনসহ পাঁচজন আহত হন। আহত অন্যরা হলেন- সুকুমার ঋষি, অঞ্জন ঋষি, রঞ্জন ঋষি ও চঞ্চল ঋষি। এদের মধ্যে সুকুমার ও অঞ্জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দপুর ও হরিখালী গ্রামের মাদকাসক্ত কয়েকজন যুবক শুক্রবার রাতে মন্দিরের ভেতরে গাঁজা সেবনের চেষ্টা করলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার জের ধরেই সুমন, রানা ও উজ্জ্বলের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বলে জানান মন্দিরের সভাপতি। এসআই জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০০৩ ঘ.