২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ

চাঁদপুরের এখলাসপুর এলাকায় শনিবার রাতে লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 06:59 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

চাঁদপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের এখলাসপুর এলাকায় শনিবার রাতে লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রী নিখোঁজ হয়েছেন। আনসার হাওলাদার (৩৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৩০) বাড়ি ঝালকাঠি জেলায় বলে পুলিশ জানিয়েছে। রাত ১২টায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে এমভি টিপু-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ বরগুনার উদ্দেশে যাত্রা করে। রাত ৯টায় চাঁদপুরের এখলাসপুর এলাকা অতিক্রমকালে আকলিমা লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দেন। এ সময় তার স্বামী আনসার হাওলাদারও ঝাঁপ দেন। রাত সাড়ে ১০টায় লঞ্চটি চাঁদপুর ঘাটে এসে ভিড়লে যাত্রীরা নৌ-পুলিশকে বিষয়টি জানায়। এরপর থেকে তাদের আর সন্ধান পওয়া যায়নি। কোনো উদ্ধার কাজ চলছে না বলেও তিনি জানান। আকলিমা কিছুটা মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে লঞ্চ যাত্রীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.