২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরকে সম্পদের হিসাব দিতে হবে

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ দশ দিনের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 01:15 PM

Updated : 24 Aug 2022, 09:10 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ দশ দিনের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। আদালত দুদককে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল দায়েরের নির্দেশ দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের কৌসুলি খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে মাহমুদুর রহমানকে এখন সম্পদের হিসাব দিতে হবে। গত ১৩ এপ্রিল দুদক মাহমুদুর রহমানকে সম্পদের হিসাব দেওয়ার জন্য নোটিশ দেয়। এরপর ২৭ এপ্রিল মাহমুদুরের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই নোটিশের কার্যক্রম স্থগিত করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯০০ঘ.