২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে আহত ৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নীলফামারীতে মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 02:02 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

নীলফামারী, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নীলফামারীতে মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি নাহিদুল ইসলাম নিক্সন, যুবলীগকর্মী রিপন আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাইম ইসলাম জীবনসহ পাঁচজনকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনের নাম জানা যায়নি। নীলফামারী থানার ওসি নুরুল ইসলাম জানান, সকালে শহরের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কার্যালয়ের প্রবেশ পথে রিপনের মোটরসাইকেল নিক্সনের গায়ে লাগলে দু'জনের মধ্যে হাতাহাতি হয়। পরে ছাত্রলীগের দু'টি গ্র"প ও য্বুলীগের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.