গোপালগঞ্জ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দু'জনের ফাঁসির আদেশ দিয়েছে গোপালগঞ্জের একটি আদালত।
এছাড়া তাদের প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
দণ্ডিতরা হলেন- নিহতের স্বামী ইমদাদুল হক সরদার (২৫) ও ফরিদ গাজী (২৬)।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামান এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি সেলিম সরদারকে (২৮) বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২১ আগস্ট রাতে ইমদাদুল হক সরদার ও তার সহযোগী মিলে জোৎস্না বেগমকে (১৭) হত্যার পর তার মাথাবিহীন দেহ পাটক্ষেতে ফেলে রাখে। মাথাটা মধুমতি নদীতে ভাসিয়ে দেয়। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে।
কাশিয়ানী থানায় ২২ আগস্ট মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইব্রাহীম পাটোয়ারী তিনজনের বিরুদ্ধেঅভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে আব্দুল হালিম ও আসামিপক্ষে ফজলুল হক খোকন মামলা পরিচালনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৯ ঘ.
bdnews24