২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গাতীরে পুলিশ মোতায়েনের নির্দেশ

বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা প্রতিরোধে এর তীরে পুলিশ মোতায়েনের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 12:37 PM

Updated : 24 Aug 2022, 09:08 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা প্রতিরোধে এর তীরে পুলিশ মোতায়েনের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে বুড়িগঙ্গার দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিত এই আদেশ দেয়। হাইকোর্ট বুড়িগঙ্গায় বর্জ্য ফেলা প্রতিরোধে রাজধানীর ডেমরা, লালবাগ, কামরাঙ্গীরচর, কোতোয়ালী ও হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নদীতীরে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআইডব্লিউটিএ'র সমন্বয়ে এ বিষয়ে একটি মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশ দেয় আদালত। পুলিশের পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদন তৈরী করে চার সপ্তাহের মধ্যে তা হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানিতে বলেন, "ঢাকা শহরের লাখ লাখ মানুষের জীবন ধারণের অপরিহার্য উপাদান পানি। আর এই পানির অন্যতম উৎস বুড়িগঙ্গা নদী। কিন্তু নদীর পানির বর্তমান অবস্থা ভয়াবহ।" তিনি শুনানিতে আরও বলেন, "নদীটিতে হাজার হাজার টন বর্জ্য ফেলা হচ্ছে। শত শত পয়ঃনিষ্কাশন পাইপ লাইন নদীর সঙ্গে সংযোগ করা হয়েছে। এভাবে বুড়িগঙ্গার পানি মারাত্মকভাবে দূষিত করা হচ্ছে।" মনজিল মোরসেদ বলেন, "এই নদীর পানিকে বর্তমানে শোধন করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। এ কারণে নদীতীরের অধিবাসীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাদের জীবনের নিরাপত্তা বিঘি