২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুর জামিন স্থগিত

পিলখানা হত্যাকাণ্ড মামলায় বিএনপি'র সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে দেওয়া হাইকোর্টের জামিন দশ দিনের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 11:19 AM

Updated : 24 Aug 2022, 09:08 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ড মামলায় বিএনপি'র সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে দেওয়া হাইকোর্টের জামিন দশ দিনের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এই দশ দিনের মধ্যে সরকারকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। পিন্টুর জামিন স্থগিতে সরকারের আবেদনের পক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক। নাসিরউদ্দিন পিন্টুর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সোমবার হাইকোর্ট পিন্টুর জামিন মঞ্জুর করে। গত বছরের ২৫ ফেব্র"য়ারির ওই ঘটনায় ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচসি/১৭১১ ঘ.