ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তিন ক্লাবে ফ্লাডলাইটের আলোয় খেলাধূলার ওপর তিন মাস নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব ও অফিসার্স ক্লাবে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে ফ্লাডলাইট জ্বালিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খেলাধূলার ওপর রোববার এ নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও দেলোয়ার হোসেনের বেঞ্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়।
পাশাপাশি এ আদেশ মানা হয়েছে কি না তা আগামী সাতদিনের মধ্যে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ডেসকো (ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) ও ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) ব্যবস্থাপনা পরিচালককে।
এছাড়া প্রতি মাসে তাদের হাইকোর্টে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিদ্যুতের অপচয় রোধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর রুলনিশিও জারি করা হয়েছে।
সরকারের জ্বালানি সচিব, ডেসকো ও ডিপিডিসির
bdnews24