ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার পঞ্চম পর্বের খেলা শেষে শারমীন সুলতানা শিরিন ও শামীমা আক্তার লিজা সাড়ে চার পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে উঠেছেন।
আগেরদিন শীর্ষে থাকা নাজরানা খান ইভা বুধবার পঞ্চম পর্বের খেলায় মাসুদা বেগমের কাছে হেরে যাওয়ায় দ্বিতীয় স্থানে নেমে যান। ইভার পয়েন্ট চার।
নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে পঞ্চম পর্বের খেলায় শিরিন হারান আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে। অপর খেলায় লিজা হারান জাহানারা হক রুনুকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩১৫ ঘ.
bdnews24