ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমন্বয়ের অভাবে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান হোচট খাচ্ছে। সেইসঙ্গে অবৈধ বিলবোর্ড হয়ে যাচ্ছে বৈধ। আর বৈধটি হয়ে যাচ্ছে অবৈধ।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথে ডিসিসি'র অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে এমন দৃশ্যই দেখা গেছে।
রাত ১০টায় এ অভিযান শুরু হয়।
কোনটি বৈধ আর কোনটি অবৈধ তা নিয়ে ডিসিসি সম্পত্তি বিভাগের কর্মকর্তা মহসীন উদ্দিন ও অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্টেট খলিল আহমেদের মধ্যে মতভেদ দেখা দেয়।
উদ্যানের প্রবেশ পথে প্রথম যে বিলবোর্ডটি উচ্ছেদের কাজ শুরু হয় তার দুটি মোটা পিলার গ্যাস কাটার দিয়ে অর্ধেক কাটার পর সম্পত্তি বিভাগের কর্মকর্তা তা বৈধ বলে দাবি করেন। ম্যাজিষ্ট্রেট কাগজপত্র দেখে বিলবোর্ডটি পরিমাপের নির্দেশ দেন। এরপর ক্রেন দিয়ে উপরে উঠেও তা আর মাপা হয়নি।
ডিসিসি বিধি অনুয়ায়ী একটি বিলবোর্ডের উচ্চতা সর্বোচ্চ ৬শত বর্গফুট পর্যন্ত হতে পারবে।
ম্যাজিষ্ট্রেট খলিল আহমেদ বোর্ডটির আয়তন নিয়ে সন্দেহ প্রকাশ করে তা মাপার নির্দেশ দেন। কিন্তু সম্পত্তি বিভাগের কর্মকর্তার নির্দেশে তা আর মাপা হয়নি।
এ নিয়ে মতানৈক্য ও সিদ্ধান্তহীনতার কারনে প্রায় এক ঘন্টা উচ্ছেদ অভিযান বন্ধ থাকে। এরপরও কোনটি বৈধ বা অবৈধ এ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারছিলেন না সম্পত্তি বিভাগের ওই কর্মকর্তা ও ম্যাজিষ্ট্্েরট।
অর্ধেক কাটা অবস্থায়ই রয়ে গেছে বিশাল এ বিলবোর্ডটি।
ম্যাজিষ্ট্রেট খলিল আহমেদ জানান, এ উচ্ছেদ অভিযানে ২২ জন পুলিশ এবং ৪০ জন কর্মী অংশ নেয়। এছাড়া ৪টি গ্যাস কাটার, ক্রেন ১টি, ডাম্পার ২টি, ট্রাক ২টা ও ১টি বুলডোজার ব্যবহার করা হয়।
রাজধানীতে বিলবোর্ড স্থাপনে অনুমোদন দেওয়া এবং অবৈধ বিলবোর্ড চিহ্নিত করার দায়িত্ব নগর পরিকল্পান বিভাগের পরিবর্তে এখন থেকে বর্জ্য বিভাগকে দেওয়া হয়েয়ে বলে জানান ডিসিসি'র প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।
গত ২৩ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের বাঁধার মুখে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় ডিসিসি। এর পর মঙ্গলবার রাতে দ্বিতীয় দফায় এ অভিযান চালানো হলো।
গুলশানে ঝড়ে বিলবোর্ড ভেঙ্গে পড়ে দুই জনের মৃত্যুর ঘটনার পর স
bdnews24