২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টু আরো চারদিনের রিমান্ডে

চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় মামলায় আরো চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 05:51 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় মামলায় আরো চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগে এই মামলার তদন্তকারী সংস্থা সিআইডি পিন্টুকে তিন দফায় ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। মঙ্গলবার শুনানি শেষে নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মুহাম্মদ শরিফুর রহমান এই অনুমতি দেন। তৃতীয় দফা জিজ্ঞাসাবাদ শেষে গত বছরের ২৫ নভেম্বর সিআইডি পিন্টকে আদালতে হাজির করে আরো পাঁচদিন হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পিন্টু অসুস্থ থাকায় কয়েক দফা আবেদনের শুনানি পেছানো হয়। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক উপমন্ত্রী পিন্টুকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদ্জ্জুামান আসাদ। তার সঙ্গে ছিলেন বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু ও খোকন সাহা প্রমুখ। আসামীপক্ষে ছিলেন- অ্যাডভোকেট আব্দুল বারী, সাখাওয়াত হোসেন প্রমুখ। গত বছরের ১৫ নভেম্বর প্রথম দফায় পাঁচদিন, ২০ নভেম্বর দ্বিতীয় দফায় তিনদিন এবং ২৩ নভেম্বর তৃতীয় দফায় দুদিন পিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় নিহত হয় দলের ২০ নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৬ ঘ.