সুনামগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে সুনামগঞ্জের আরেকটি হাওর।
উজান থেকে নামা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মঙ্গলবার সকালে জেলার তাহিরপুর উপজেলার আহম্মখখালী ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় শনির হাওর।
এতে হাওরের অন্তত সাত হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে।
তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার সীমানায় অবস্থিত শনির হাওর ওই এলাকার অন্যতম বড় হাওর।
এপ্রিলের শুরু থেকে পাহাড়ি ঢলে এই তিন উপজেলা ছাড়াও সুনামগঞ্জ সদর, দিরাই, দোয়ারাবাজার, ধরমপাশা উপজেলার ৩৭ টি হাওরের মধ্যে অন্তত ৩৪টি হাওর তলিয়ে গেছে।
জনপ্রতিনিধিদের দাবি, এসব হাওর তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে এক লাখ ৪৮ হাজার হেক্টর জমির বোরো ফসল।
তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের দাবি, ১৫টির মত হাওর তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ হাজার হেক্টর জমির ফসল।
তাহিরপুর উপজেলা কৃষি স
bdnews24